ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়াতে ২০৫ জনকে বোকো হারামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। এটিই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে দেশটির সবচেয়ে বড় মামলা। গত সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা। জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়ার সবচয়ে বড় মামলাটির বিষয়ে নাইজেরিয়ার বিচারমন্ত্রী বিবৃতি দিয়েছেন, ‘এদের বেশির ভাগই জঙ্গি সংগঠনটির আত্মস্বীকৃত সদস্য বা সংগঠনটির বিষয়ে এমন তথ্য গোপন করার অপরাধে অপরাধী যেগুলোর জন্য গ্রেফতার, বিচার ও শাস্তির বিধান রয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন