ইনকিলাব ডেস্ক : জাপানের ইয়োকোহামায় একটি হাসপাতালে খাদ্য বিষক্রিয়াসহ বিভিন্ন ঘটনায় তিন মাসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। যা রেকর্ড মাত্রায় মৃত্যুর ঘটনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। হাসপাতালটির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। খবরে বলা হয়, ওই হাসপাতালে চলতি মাসেও খাদ্য বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর মধ্যদিয়ে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটির একই ফ্লোরে ৪৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। খাদ্য বিষক্রিয়া, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসুস্থ হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বা হাসপাতালজনিত সংক্রমণের ঘটনায় মৃত্যুর বিষয়টি স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করবে পুলিশ। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন