শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘দক্ষিণ এশিয়ায় স্থিতাবস্থা দেখতে চায় জাতিসংঘ’

সার্ক সম্মেলন স্থগিতের খবরে উদ্বেগ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত করে শান্তি ও স্থিতাবস্থা দেখতে চায় জাতিসংঘ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক শীর্ষ সম্মেলন স্থগিতের ঘোষণা উদ্বেগের। নিউইয়র্কের স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘর তরফে এমন অভিমত ব্যক্ত করেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক।
ভারত, ভুটান, আফগানিস্তান ও বাংলাদেশ আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় সম্মেলনে যোগদান থেকে সরে আসাতে সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে। অনেকটা ভঙ্গুর হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক সংস্থাটি। বিশ্বের সর্বোচ্চ সংস্থা হিসাবে জাতিসংঘ বিষয়টিকে কীভাবে দেখছে? বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর করা এমন প্রশ্নের জবাবে ডোজারিক বলেন, সার্ক শীর্ষ সম্মেলেন স্থগিতের খবরটি আমার নজরে আসেনি। তবে বিষয়টি উদ্বেগের এবং ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি জাতিসংঘ ঘনিষ্ঠ নজর রাখছে। দুই দেশের কর্তৃপক্ষের সাথে জাতিসংঘের যোগাযোগ অব্যাহত আছে। শান্তি ও স্থিতি বজায় রাখার বিষয়ে জাতিসংঘ বরাবরই গুরুত্বারোপ করে আসছে।
তিনি বলেন, ভারত ও পাকিস্তান উভয় সরকারকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় দুই দেশের মধ্যকার বিরাজিত সমস্যাসমূহ সমাধানে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন