শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নতুন ৫ লাখ সদস্য সংগ্রহের টার্গেট

জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মো. ওয়াক্কাস বলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম একটি সুসংগঠিত ইসলামি দল। এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। জমিয়তে উলামায়ে ইসলাম আজকে সারা দেশে আলেম, ছাত্র, দ্বীনদারদের সংগঠিত করার প্রয়াস চালাচ্ছে। সারাদেশে এ সংগঠনের পতাকাতলে কমপক্ষে পাঁচ লাখ নতুন সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়নে সংগঠনের সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
গতকাল দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে শহরের কাপ্তানবাজার এলাকায় জমিরিয়া ইসলামী রিচার্স সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুফতি মো. ওয়াক্কাস এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। সংগঠনের মহানগর শাখার সভাপতি মুফতি মুনীরুল হকের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেক্রেটারি মুফতি সুলতান আহমেদ, সিনিয়র সহসভাপতি হেদায়েত উল্লাহ কাসেমী, সহসভাপতি নুরুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ও সারোয়ার আলম প্রমুখ। এদিকে বিকেলে কুমিল্লা সদর দক্ষিণের বটগ্রাম মাদরাসায় সংগঠনের জেলা সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন