পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ দুটি গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়ন ও জিউপড়া ইউনিয়ন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত দুইজনের পরিবারে দাবী তারা দুজনেই আতœহত্যা করেছে। মৃত ব্যক্তিরা হলো, উপজেলার জিউপাড়া ইউনিয়নের নকুলবাড়ি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মকলেস আলী (৪৫) ও পুঠিয়া সদর ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের আবদুস সালামের মেয়ে সালমা খাতুন (১৯)। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রাকিবুল হাসান জানান, গত ৮ ফেব্রুয়ারী সালমা খাতুন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে সেসময় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে গত রোববার সকালে তাকে বাসায় নিয়ে এলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন