শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

সড়ক বেহাল

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুর জেলা শহর থেকে ভাংগা উপজেলার দিকে যে মহাসড়কটি গেছে, সে সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজার হাজার যানবাহন যাতায়াত করলেও দীর্ঘ প্রায় চার বছর ধরে বেহাল দশা। পিচ উঠে গেছে অনেক আগে। এর পরই ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাতে পানি জমে নাকাল অবস্থা হয়। ছোট-বড় দুর্ঘটনা এ সড়কের নিত্যদিনের ব্যাপার। বিভিন্ন সময় বাজেট পাস হলেও এ সড়কটির বেহাল অবস্থার পরিবর্তন ঘটেনি। এমতাবস্থায় সড়কটির মেরামত বা পুনর্র্নিমাণ করে এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আকাশ হোসেন করিম
শিক্ষার্থী, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন