শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাজিলে নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১:৫৯ পিএম

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ফয়জুননেসা কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।
সাদিয়া ফয়জুননেসা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন