যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার হরিহরনগর ইউনিয়নের কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, শুক্রবার রাতে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন