শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে, নিখোঁজ ১

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মুন্সিগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সিগঞ্জের মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেট কার ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জালালউদ্দিন (২২) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জালালউদ্দিনের বাবার নাম আবদুর রউফ। নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে তাঁর একটি দোকান রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস ভূঁইয়ার ভাষ্য, গতকাল রাতে নারায়ণগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে জালালউদ্দিন ও তার কয়েক বন্ধু মুক্তারপুর সেতুতে ঘুরতে যান। সেতুর ওপরে উঠলে বন্ধু ও গাড়ির চালককে নামিয়ে দিয়ে জালালউদ্দিন গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে গাড়িসহ পানিতে পড়ে যান।
ওসি মো. ইউনুস ভূঁইয়া আরও জানান, গতকাল গভীর রাত থেকেই মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। গাড়িটি শনাক্ত করা গেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন