শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাটুরিয়ায় অটোরিকশার ধাক্কায় আহত শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অটোরিকশার ধাক্কায় আহত তৌহিদুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তৌহিদুল ইসলাম উপজেলার দরগ্রাম গাছবাড়ি এলাকার মো. আবুল বাশারের ছেলে। সে দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন মাস্টার ও সদস্য আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তৌহিদুল আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শিশুটি মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন