শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা স্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের কাছে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে আব্দুল রাজ্জাক (৪৬) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জনু আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, আজ সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যু হয় ও আহত হন হেলপারসহ চারজন। তবে আহতদের নাম জানা যায়নি।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ও আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন