গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কাইয়াগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৪০) ও বাগদা কলোনির রাবেয়া খাতুন (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাইয়াগঞ্জ নামক স্থানে একটি অজ্ঞাত ট্রাক জহুরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে মারা যান। তিনি কাইয়াগঞ্জ গ্রামের মৃত বাশারত আলী ছেলে।
অপর দিকে রাত সাড়ে ১০ টায় একই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কলোনি গ্রামের রাবেয়া খাতুন নামের এক নারী বাগদা বাজারে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গভীর রাতে মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন