শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাভারে পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক ঘটনায় নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরুলিয়া ও ভাকুর্তা গ্রাম থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার মুনছুর আলী ও রবিউল আলমের রিকশার গ্যারেজের নিরাপত্তা কর্মী হেলাল উদ্দিনকে (৬০) বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা।

সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকালে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে যায়। পরে সকালে তিনি মারা যান। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সকালে বিরুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিরিনা নামে (১৮) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও রাতের কোনো এক সময় ভাকুর্তার শ্যাসমাসী এলাকায় অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার থানা পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, একসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন