শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় জাহেদ আলী (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার জগদল বাজারে এ দুর্ঘটনা ঘটে। জাহেদ আলী সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে এবং জগদল ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।

স্থানীয়রা জানান, সকালে জাহেদ আলী জগদল বাজার থেকে হেঁটে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন