সাতকানিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল বাশার নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার ছনখোলা চূড়ামনি এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের কিছুক্ষণ আগে বাশারকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার জানান, একাধিক মামলার আসামি আবুল বাশার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে বাঁশখালী থানার গুনাগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাতকানিয়া থানায় নেওয়ার পথে ছনখোলা চূড়ামনি এলাকায় একদল সন্ত্রাসী আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ক্রসফায়ারে পড়ে মারা যান বাশার। আবুল বাশারের বিরুদ্ধে নাশকতাসহ ২৪টি মামলা ছিল বলে জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন