শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বাদল মিয়া (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাদল মিয়া চাঁদপুরের মদনা এলাকার ইসাহাক আলীর ছেলে। তার বাসা ঢাকার ধানমন্ডি এলাকায়।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. মিজানুর রহমান জানান, সকালে বাদল মিয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত বাদল মিয়া গত ২৯ সেপ্টেম্বর এ কারাগারে আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন