কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার বুড়িচং উপজেলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর পৌনে ২টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিজপুর এলাকার রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বদিউল আলম জানান, শনিবার রাতের কোনো এক সময় কেউ আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন