শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হিচকি

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নয়না মাথুরের (রানি মুখার্জি) জীবনের একমাত্র লক্ষ্য- একদিন সে শিক্ষক হবে। কিন্তু এক ধরনের স্নায়বিক সমস্যার কারণে তার আশা পূরণ হচ্ছে না। সে টুরেট সিনড্রোমে আক্রান্ত। এই সমস্যার কারণে মাঝেমাঝেই তার নিয়ন্ত্রণের অযোগ্য খিঁচুনি আর হেঁচকি হয়। সে কিন্তু আশা ছাড়ার মানুষ নয়। ১৮ বার ব্যর্থ হবার পর শেষ পর্যন্ত একটি অভিজাত স্কুলে তার চাকরি হয়ে যায়। সবচেয়ে অবাধ্য আর ডানপিটে ১৪জন কিশোর-কিশোরীর ভার পড়ে তার ওপর। প্রতি পদে তারা তাকে বিরক্ত করে। তার দুর্বলতা নিয়ে তারা তাকে ঘায়েল করার চেষ্টা করে। নয়নাও হাল ছাড়ার পাত্র নয়। সে লেগে থাকে। বেয়াড়া কিশোরদের সঙ্গে সে বন্ধুত্ব করার চেষ্টা করে। শেষ পর্যন্ত কি সে তাদের নিয়ন্ত্রণ করতে পারবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন