শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় আলোচনা সভা

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আ.লীগ কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, মহিলা সভানেত্রী রাফেজা বেগম, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, ছাত্রলীগ নেতা চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, স্বপন তালুকদার, আলীউজ্জামান জামির, কলেজ ছাত্র সংসদের ভিপি মাইনুল ইসলাম রিমো, তরিকুল ইসলাম সরদার, তানভীরুল ইসলাম বাধন, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক এস এম ইস্রাফিল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি দিপু, খায়রুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন