গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে ৬ মাসব্যাপী শুদ্ধ বাংলা বানান, ভাষা শিক্ষা ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ পরিমল সরকার, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈন আহম্মেদ ও জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন