নাটোরে ড্রেন খুঁড়তে গিয়ে রাইফেলের ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে এক কৃষক। গতকাল সোমবার সকালে নাটোর সদরের বালিয়াডাঙ্গা এলাকার জনৈক আয়নালের জমিতে বর্গাচাষী আফাজ উদ্দিন সকালে ড্রেন করার সময় মাটি খুঁড়তে গিয়ে এই গুলি পান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দিন একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় মাটির নিচে গুলি দেখতে পান। পরে নাটোর সদর থানায় বিষয়টি জানালে পুলিশ সেখানে গিয়ে আরো মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ধারণা করছে এটি মুক্তিযুদ্ধের সময় কোন এক পক্ষের ফেলে যাওয়া থ্রি নট থ্রি রাইফেলের গুলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন